1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা রাঙ্গুনিয়ায় নতুন বছরে বালুর ইজারা কার্যক্রম স্থগিত চেয়ে ডিসিকে স্মারকলিপি বালুর নতুন টেন্ডার বন্ধের ঘোষণা দিলেন হুমাম কাদের চৌধুরী এমপি রাঙ্গুনিয়া এডুএইড স্কুলে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান রাঙ্গুনিয়ায় এবি ব্যাংকের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাঙ্গুনিয়ায় গরু চুরি ঠেকাতে পুলিশের জনসচেতনতার উদ্যোগ রাঙ্গুনিয়ায় চুরি হওয়া মন্দিরে সিসি ক্যামেরা ও সরঞ্জাম বিতরণ শান্তিরহাটে অবৈধ টায়ার ফ্যাক্টরি বন্ধ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ

রাঙ্গুনিয়ায় অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ ছয়জন গ্রেপ্তার

  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র, চোরাই মালামাল ও নগদ টাকাসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের ফেরিঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের রোশনারা (৪০), দেলোয়ার হোসেন (৪০), আবদুস সালাম (৪৮), মো. আরমান (২৫), মো. পারভেজ হোসেন (৩৪) ও মো. আলাউদ্দিন (২০)।
অভিযানকালে যৌথ বাহিনী তাদের কাছ থেকে ৭৪৮ পিস ইয়াবা, ২৫ লিটার বাংলা মদ, ১৫০ পুরিয়া গাঁজা, ১টি দামা, ৫টি দা, ১টি চাইনিজ কুড়াল, ৯টি ছুরি, ৬টি কাঁচি, ৪টি মোবাইল ফোন এবং নগদ ৪ লাখ ২০ হাজার টাকাসহ চোরাই মালামাল উদ্ধার করে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, গোপন সংবাদে মাদক ও অস্ত্রসহ তাদের আটক করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট