1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে রাঙ্গুনিয়ায় নূরানি একাডেমিতে দোয়া মাহফিল

  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাঙ্গুনিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সুন্নি নূরানি বোর্ড বাংলাদেশ পরিচালিত রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সৈয়দবাড়ি সুন্নি নূরানি একাডেমিতে বুধবার (৩১ ডিসেম্বর) সকালে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মো. নেজাম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন সৈয়দবাড়ি জামে মসজিদের খতিব আল্লামা মঈন উদ্দিন সিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক জহির উদ্দিন মো. বাবর, একাডেমির পরিচালক মাওলানা সাখাওয়াত হোসাইন তৈয়্যবী মিঞা, প্রধান শিক্ষক মো. কাউসার হোসাইন এবং রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সহসভাপতি আব্বাস হোসাইন আফতাব।
আলোচনা সভায় বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম নিয়ে বক্তব্য দেওয়া হয়। পরে তাঁর এবং প্রয়াত পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া শেষে তবারক বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট