1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

শীতের রাতে অসহায় মানুষের পাশে চলমান রাঙ্গুনিয়া পাঠক ফোরাম

  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ২০৩ বার পড়া হয়েছে

কনকনে শীতে ভাসমান ও ছিন্নমূল মানুষের কষ্ট লাঘবে পাশে দাঁড়িয়েছে চলমান রাঙ্গুনিয়া পাঠক ফোরাম ‘বন্ধু সমাবেশ’। মানবিক উদ্যোগের অংশ হিসেবে সংগঠনটি শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে।
শনিবার (১০ জান) গভীর রাতে রাঙ্গুনিয়া থানা সদর, মরিয়মনগর চৌমুহনী,চন্দ্রঘোনা লিচুবাগান ফেরিঘাট ও দোভাষী বাজারে সড়কের পাশে আশ্রয় নেওয়া অসহায় মানুষ ও নৈশ শ্রমজীবিদের খুঁজে খুঁজে কম্বল তুলে দেন সংগঠনের সদস্যরা। শীতের রাতে উষ্ণ কম্বল পেয়ে অনেকেই স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই সময় উপস্থিত ছিলেন চলমান রাঙ্গুনিয়া পাঠক সংগঠন বন্ধু সমাবেশ এর আহবায়ক সনজীব সুশীল, যুগ্ম আহবায়ক জাহেদুর রহমান,সদস্য সচিব এম মোরশেদ আলম, যুগ্ম সচিব সুজন কান্তি দাশ,সদস্য রবিউল মোস্তফা মুন্না,মাষ্টার চন্দন মিত্র তালুকদার, পাক্ষিক চলমান রাঙ্গুনিয়া পত্রিকার সম্পাদক আব্বাস হোসাইন আফতাব, পত্রিকার মাল্টিমিডিয়া প্রধান সৌরভ সাহা,উদ্দীপ্ত তরুণ সংঘ’র সাধারণ সম্পাদক নাজমুল করিম ফরহাদ, স্বেচ্ছাসেবী সংগঠক মো. সজীব,মো. তাইয়ুম।
চলমান রাঙ্গুনিয়া পাঠক ফোরামের আহবায়ক সনজীব সুশীল বলেন, শীত এলেই সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে ভাসমান ও ছিন্নমূল মানুষ। তাদের কষ্ট কিছুটা হলেও কমাতে এই ছোট উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের সামর্থ্যবানদেরও এমন মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ শুধু শীত নিবারণ নয়, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার বার্তাও পৌঁছে দেয়। চলমান রাঙ্গুনিয়া পাঠক ফোরাম ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম চালিয়ে যাবে বলে জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট