1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

বীর মুক্তিযোদ্ধা নুরুল হক এর মৃত্যুবার্ষিকী শনিবার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ২৩১ বার পড়া হয়েছে

বীর মুক্তিযোদ্ধা, সাবেক চেয়ারম্যান ও কোদালা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম নুরুল হক এর ১৫ তম মৃত্যুবার্ষিকী কাল শনিবার (১৭ জানুয়ারি)। ২০১১ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন।
মরহুম নুরুল হক সাহেব ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধকালীন সময়ে তাঁর সাহসী ভূমিকা ও ত্যাগ এলাকাবাসীর কাছে আজও গর্বের স্মারক। স্বাধীনতার পর তিনি সমাজসেবা ও শিক্ষা বিস্তারে নিজেকে নিবেদিত করেন।
জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনের সময় সততা, ন্যায়নিষ্ঠা ও মানবিক আচরণের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেন।
শিক্ষা বিস্তারে তাঁর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। এলাকার শিক্ষাবঞ্চিত শিশুদের জন্য তিনি কোদালা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি আজও তাঁর আদর্শ ও স্বপ্ন বহন করে চলেছে। এখান থেকে শিক্ষা নিয়ে বহু শিক্ষার্থী দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে।
ব্যক্তিজীবনে নুরুল হক সাহেব ছিলেন সৎ, সহজ-সরল ও জনদরদি মানুষ। গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো ছিল তাঁর জীবনের অন্যতম লক্ষ্য। তাঁর মৃত্যুবার্ষিকীতে পরিবার ও স্বজনদের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট