1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

রাঙ্গুনিয়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, দুই ব্যক্তিকে নোটিশ, জবাবে বিধি মানার অঙ্গীকার

  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ৪১৫ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ পাওয়া দুই ব্যক্তি লিখিতভাবে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটিকে জবাব দিয়েছেন। রোববার (১৮ জানুয়ারি) দেওয়া জবাবে তারা ভবিষ্যতে আচরণবিধি মেনে চলার অঙ্গীকার করেছেন।
নোটিশপ্রাপ্তরা হলেন আব্দুল মান্নান রনি ওরফে কালা মান্নান এবং ইউসুফ মিয়া চৌধুরী। পৃথক জবাবে তারা দাবি করেন, অভিযোগের সঙ্গে তাদের প্রত্যক্ষ কোনো সম্পৃক্ততা নেই এবং আচরণবিধি ভঙ্গের কোনো উদ্দেশ্য তাদের ছিল না। আচরণবিধি সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকায় অনিচ্ছাকৃতভাবে বিষয়টি ঘটেছে বলে উল্লেখ করেছেন।
নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সিভিল জজ পলিনা আকতার স্মৃতির স্বাক্ষরিত নোটিশ গত ১৫ জানুয়ারি পাঠানো হয়। নোটিশে বলা হয়, গত ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে ইসলামপুর ইউনিয়ন বিএনপির আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য উপস্থিতদের শপথ করানো হয় এবং জামায়াত মনোনীত প্রার্থী ডা. রেজাউল করিমের বিরুদ্ধে কটূক্তিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে একটি ভিডিও স্থানীয় অনলাইন মাধ্যমে প্রচারিত হয়।
এ ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাঙ্গুনিয়া উপজেলা প্রচার ও মিডিয়া বিভাগের প্রতিনিধি এইচ আল বান্না ১৩ জানুয়ারি সহকারী রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, ভোট গ্রহণের তিন সপ্তাহ আগে এ ধরনের বক্তব্য রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি, ২০২৫-এর পরিপন্থী।
কারণ দর্শানোর জবাবে আব্দুল মান্নান রনি বলেন, তিনি কোনো প্রার্থীকে হুমকি দেননি বা কটূক্তিমূলক বক্তব্য রাখেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওটির সঙ্গে তার সরাসরি কোনো সম্পর্ক নেই। ইউসুফ মিয়া চৌধুরী বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার মতো কোনো কর্মকাণ্ডে তিনি জড়িত নন এবং অনিচ্ছাকৃতভাবে আচরণবিধি লঙ্ঘন হয়ে থাকলে তিনি ক্ষমা প্রার্থনা করেন।
নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান পলিনা আকতার স্মৃতি বলেন, অভিযোগ, প্রচারিত তথ্য ও দাখিলকৃত কাগজপত্র যাচাই করা হয়েছে। অভিযুক্তরা আচরণবিধি সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন এবং ভবিষ্যতে আচরণবিধি মেনে চলার অঙ্গীকার করেছেন।
তিনি আরও বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি মেনে চলা অত্যন্ত জরুরি। ভবিষ্যতে আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট