1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

বেতাগীতে ইমাম আযম আবু হানিফা (রহ.) স্মরণে মাহফিল

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ১৯৬ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ার বেতাগী আনজুমানে রহমানিয়ার আয়োজনে এবং বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদ্রাসার সহযোগিতায় প্রখ্যাত তাবেয়ী ইমাম আযম আবু হানিফা (রহ.) স্মরণে ১২তম মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) বাদ মাগরিব দরবার-এ বেতাগী আস্তানা শরীফে এই মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দরবারের সাজ্জাদানশীন, পীরে তরিকত হযরত মাওলানা গোলামুর রহমান আশরাফ শাহ।
মাহফিলে প্রধান আলোচক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রেসিডিয়াম সদস্য ও আলা হযরত গবেষক অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদিউল আলম রেজভী। বিশেষ অতিথি ছিলেন শাহজাদা মাওলানা জিয়াউর রহমান আহমাদুল্লাহ আবু শাহ, উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জসিম উদ্দীন আবিদী, মাওলানা মুহাম্মদ আবু জাফর, শাহজাদা মুহাম্মদ মাহবুবুর রহমান (ছফিউল্লাহ), মাওলানা কাজি মুহাম্মদ হাফিজুর রহমান রুমি, মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন, মাওলানা মুহাম্মদ তারেকুল ইসলাম, মাওলানা মুহাম্মদ জামাল হোসেন, মাওলানা মুহাম্মদ কারী ছৈয়দুর রহমান, মাওলানা মুহাম্মদ আরিফুর রহমান রাশেদ ও মাওলানা মুহাম্মদ আজিম উদ্দিনসহ আরও অনেকে।
মাহফিলে ইমাম আযম আবু হানিফা (রহ.)-এর জীবন, ইলমি অবদান ও ইসলামী ফিকহে তাঁর অবিস্মরণীয় ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট