1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

বেতাগীতে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নে শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত হলো মতবিনিময় সভা। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে বেতাগী ইউনিয়নের কাউখালী আনোয়ারা বেগম উচ্চ বিদ্যালয়ের সৈয়দ আহমদুল হক স্মৃতি অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক মুখ্য সচিব আবদুল করিম। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে শুধু অবকাঠামো নয়, প্রয়োজন দক্ষ শিক্ষক, সচেতন অভিভাবক এবং সময়োপযোগী পরিকল্পনা। সভায় স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সৈয়দ মাহমুদুল হক। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আইয়ুব। সঞ্চালনার দায়িত্বে ছিলেন বেতাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম মিনা। বিশেষ অতিথি ছিলেন লন্ডনে কর্মরত চিকিৎসক সানাউল্লাহ, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কর্মরত চিকিৎসক জিয়াউর রহমান, সাবেক ইংরেজি বিভাগের অধ্যাপক শুকলা, অধ্যাপিকা আনোয়ারা আলম, বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক হারুন অর রশিদ, জীবন বীমা কর্পোরেশনের সাবেক জিএম সেলিম নেওয়াজ, সানমার প্রপার্টিজের রিজিওনাল ম্যানেজার সানওয়ার এবং ইউসেপ বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক প্রকৌশলী মাসুদুল আলম।
মতবিনিময় সভায় বেতাগী ইউনিয়নে শিক্ষার মান উন্নয়নে সম্ভাব্য বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অলাভজনক সংস্থা ইউসেপ বাংলাদেশের সহায়তায় কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল যুব সমাজ গড়ে তোলার পরিকল্পনার কথাও জানানো হয়।
অনুষ্ঠানে আশপাশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী, শিক্ষক ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি আনোয়ারা বেগম উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির কৃতি শিক্ষার্থী এবং মেডিকেলে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া সাবেক শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
সম্মিলিত প্রয়াসে বেতাগীতে শিক্ষার মানোন্নয়ন এবং কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। তাদের মতে, শিক্ষা ও দক্ষতা একসঙ্গে এগোলে এই জনপদ থেকে তৈরি হবে আগামীর নেতৃত্ব।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট