1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

রাঙ্গুনিয়ায় প্রতিবন্ধী শিশুদের সহায়ক উপকরণ বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় প্রতিবন্ধী শিশু ও যুবদের জীবনমান উন্নয়ন এবং স্বনির্ভরতা নিশ্চিত করার লক্ষ্যে বৃহষ্পতিবার (২২ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা এওয়াক-এর উদ্যোগে ম্যাপইন সিবিআর প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এতে সেন্টার ফর ডিজ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) কারিগরি সহযোগিতা এবং লিলিয়ানি ফান্ডস আর্থিক সহায়তা প্রদান করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এওয়াক এর প্রধান নির্বাহী সফিউল আজম সিরাজী, সহ-সমন্বয়কারী সমীর বড়ুয়া এবং সিবিআর প্রকল্পের কর্মকর্তা রেজাউল করিম, রাশেদ, নাজনিন আরা, তামান্না ও খোরেশদ আলম।
কর্মসূচির আওতায় ৩৬ জন প্রতিবন্ধী শিশু ও যুবার মধ্যে হুইলচেয়ার, স্ট্যান্ডিং ফ্রেম, বিশেষ সিটিং চেয়ার, বিশেষ টয়লেট চেয়ার ও এক্সিলারি ক্রাচসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট