রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ শিলক এম শাহ আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার দে মারা গেছেন। তাঁর মৃত্যুতে শিক্ষা অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন শিক্ষকতা পেশায় যুক্ত থেকে তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন বলে সহকর্মী ও শিক্ষার্থীদের মধ্যে তিনি ছিলেন শ্রদ্ধাভাজন। এদিকে তাঁর মৃত্যুতে রাঙ্গুনিয়ার বিভিন্ন স্কুলের শিক্ষক পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।