1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

সৈয়দবাড়িতে বিনামূল্যে ডেন্টাল ও হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ৪১৬ বার পড়া হয়েছে

সাধারণ মানুষের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং মৌলিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করার লক্ষ্যে রাঙ্গুনিয়ায় বিনামূল্যে ডেন্টাল ও হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। কিউরা হেলথ গ্রুপের ডেন্টাল উইং কিউরা ডেন্টাল জোন, রাঙ্গুনিয়া শাখার উদ্যোগে এবং মানবাধিকার সংস্থা র‍্যাডিকেল ইন্টারন্যাশনালের সহযোগিতায় এ ক্যাম্পের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাঙ্গুনিয়া পৌরসভার সৈয়দবাড়ি সুন্নি নূরানী একাডেমিতে আয়োজিত ক্যাম্পটি কিউরা হেলথ গ্রুপের চেয়ারম্যান এস এম ইকরাম হোসাইনের তত্ত্বাবধানে এবং ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন ডা. সাদিয়া রহমানের নেতৃত্বে পরিচালিত হয়।
একাডেমি কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায় ক্যাম্পে প্রায় শতাধিক শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের বিনামূল্যে ডেন্টাল ও ওরাল চেকআপ, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়।
এ বিষয়ে এস এম ইকরাম হোসাইন বলেন, দেশের মফস্বল এলাকার মানুষ এখনো মানসম্মত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। এই বাস্তবতা থেকেই চট্টগ্রাম শহরের পাশাপাশি রাঙ্গুনিয়ায় আধুনিক প্রযুক্তিসম্পন্ন দাঁত ও মুখের চিকিৎসাসেবা, প্রয়োজনীয় মেডিকেল ও সার্জিক্যাল পণ্য এবং বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
ক্যাম্পে উপস্থিত ছিলেন সৈয়দবাড়ি সুন্নি নূরানী একাডেমির পরিচালক মুহাম্মদ নেজাম উদ্দিন, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাদরাসার প্রধান শিক্ষক ও পরিচালক মুহাম্মদ কাউসার হোসাইন, শিক্ষানুরাগী রুবায়েত শাহেদ সাকো প্রমুখ

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট