1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

রাঙ্গুনিয়ার রাহাতিয়া দরবার শরীফে বার্ষিক ওরশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ১৭৮ বার পড়া হয়েছে

ওরছে নঈমী নকশবন্দী উপলক্ষে রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার শরীফ প্রাঙ্গণে দুই দিনব্যাপী ধর্মীয় কর্মসূচি শেষ হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) কর্মসূচির অংশ হিসেবে আন-নূর অলিম্পিয়াড সিজন–১ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় প্রথম পুরস্কার হিসেবে একটি ল্যাপটপ, দ্বিতীয় পুরস্কার একটি ডেস্কটপ এবং তৃতীয় পুরস্কার হিসেবে একটি স্মার্টফোন প্রদান করা হয়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাহাতিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ মুহাম্মদ ওবাইদুল মোস্তফা নঈমী।
উল্লেখ্য, হযরত সৈয়দ মুহাম্মদ রাহাতুল্লাহ নকশবন্দী (রহ.), সৈয়দ মুহাম্মদ নুরুচ্ছাফা নঈমী (রহ.) এবং সৈয়দ মুহাম্মদ খাইরুল বশর নঈমী (রহ.)-এর ওরশ উপলক্ষে কর্মসূচির প্রথম দিনে খতমে কোরআন, খতমে বোখারি শরীফ,মিলাদ ও ইসলামী কনসার্ট অনুষ্ঠিত হয়।
২২ জানুয়ারি সমাপনী দিনে মহিলা মাহফিল, আউলিয়া কেরামের জীবনী আলোচনা, সালানা জলসা, সালাত ও সালাম এবং আখেরি মোনাজাতের মাধ্যমে ওরশ হয়। সমাপনী দিনে পাকিস্তান থেকে আগত প্রখ্যাত নাতখাঁ হাফেজ মুহাম্মদ তাহের কাদেরীর পরিবেশনা ছিল মনমুগ্ধকর।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট