1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

রাঙ্গুনিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেল সহস্রাধিক রোগী

  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ১৯৭ বার পড়া হয়েছে

চলমান রাঙ্গুনিয়া প্রতিবেদক : উপমহাদেশের ব্রিটিশবিরোধী আন্দোলনের বীর পুরোধা ও আধ্যাত্মিক সাধক সৈয়দুল আযম আল্লামা হযরত ক্বারী হাফেজ মুহাম্মদ বজলুর রহমান (রহ.)এর বার্ষিক ওরশ উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের দরবার-এ বেতাগী আস্তানা শরীফে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) দিনব্যাপি আয়োজিত এ ক্যাম্পে ৫০ জন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন। ক্যাম্পে মেডিসিন, গাইনি, শিশু, চর্ম, নাক-কান-গলা, চক্ষু, সার্জারি, অর্থোপেডিক, নেফ্রোলজি, পেডিয়াট্রিক সার্জারি, কার্ডিওলজি, ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, খতনা ও কর্ণছেদনসহ বিভিন্ন বিভাগের চিকিৎসা সেবা প্রদান করা হয়।
চিকিৎসা ক্যাম্প থেকে কয়েক সহস্রাধিক রোগী সেবা গ্রহণ করেন। চিকিৎসকদের ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।
চিকিৎসা সেবা ক্যাম্পটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বেতাগী আনজুমানে রহমানিয়া ও কর্ণফুলী এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের (কেকা) ভাইস প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান। সকালে দরবার-এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মা.) ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ক্যাম্প শেষে জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলামের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই সঙ্গে গ্রীন চট্টগ্রাম অ্যালায়েন্সের উদ্যোগে সেবাপ্রার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।
বিনামূল্যে আয়োজিত এই চিকিৎসা সেবা ক্যাম্পটি যৌথভাবে বাস্তবায়ন করে বেতাগী আনজুমানে রহমানিয়া, লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি, ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জমেকার (আইওয়াইসিএম) চট্টগ্রাম চ্যাপ্টার, হযরত শাহ জিল্লুর রহমান (রহ.) লায়ন্স আই সেন্টার, হযরত শাহ জিল্লুর রহমান (রহ.) ফাউন্ডেশন এবং কর্ণফুলী এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন (কেকা)।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট