1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাঙ্গুনিয়ায় জামায়াত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ২৪৪ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতে ইসলামী বাংলাদেশ এরর প্রার্থী এ টি এম রেজাউল করিমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
সিনিয়র সিভিল জজ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান পলিনা আকতার স্মৃতি সোমবার (২৬ জানুয়ারি) এ নোটিশ জারি করেন। নোটিশে আগামী ২৮ জানুয়ারি দুপুর ১২টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়, বিএনপি মনোনীত প্রার্থী হুমাম কাদের চৌধুরীর প্রধান নির্বাচন এজেন্ট ফজলুল কাদের চৌধুরীর দাখিল করা অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে দেখা গেছে, মোটরসাইকেল শোভাযাত্রা নিষিদ্ধ থাকা সত্ত্বেও গত ২২ জানুয়ারি পোমরা ইউনিয়নের শান্তিরহাট খাঁ মসজিদ থেকে গোচরা চৌমুহনী বাজার পর্যন্ত এবং ২০ জানুয়ারি উত্তর রাঙ্গুনিয়ার রাজানগর ইউনিয়নের হ্যালিমপুর সড়ক হয়ে রানিরহাট অভিমুখে প্রার্থীর নেতৃত্বে ও সমর্থনে মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের বহর নিয়ে নির্বাচনী শোডাউন করা হয়।
ওই শোডাউনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। অনুসন্ধান কমিটির মতে, এ কার্যক্রম রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা–২০২৫ এর ৯(ক) বিধির পরিপন্থী।
এ বিষয়ে অনুসন্ধান কমিটির চেয়ারম্যান পলিনা আকতার স্মৃতি বলেন,
“নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কমিশন কঠোর অবস্থানে রয়েছে। প্রাপ্ত অভিযোগ ও প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না পেলে নির্বাচন কমিশনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ পাঠানো হবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট