1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান স্কুল মাঠে মঙ্গলবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে৷ সকালে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, ক্রীড়া শপথ পাঠ, চৌকস রোভার স্কাউট ও ক্রীড়া প্রতিযোগীদের মাঠ প্রদক্ষিণ, শিক্ষার্থীদের মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন শেষে ক্রীড়া প্রতিযোগিতা শুরু করা হয়। পরে দৌড় প্রতিযোগিতা, বল কুড়ানো, মোরগ লড়াই, বই ব্যালেন্স, বেলুন কুড়ানো, চকলেট দৌড়, গণিত প্রতিযোগিতা, দড়ি লাফসহ বিভিন্ন ইভেন্ট-প্রতিযোগিতায় অংশ নেন শিক্ষার্থীরা। এছাড়াও অভিভাবকদের অংশগ্রহণে বালিশ খেলা প্রতিযোগিতা এবং শিক্ষার্থীদের যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা উপভোগ করেন উপস্থিত দর্শকরা। শেষে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুলের চেয়ারম্যান মহিউদ্দিন রোকন। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মাসুদ নাসির, আব্বাস হোসাইন আফতাব, জগলুল হুদা, স্কুলের পরিচালক রবিউল হোসেন মামুন, প্রধান শিক্ষক কাউছার আক্তার খুকি, সহকারী শিক্ষক সুমি আক্তার, আমির হোসেন, রিনু ঘোষ রায়, চম্পা বড়ুয়া, রিফাত আরা ইসলাম, অরুন বিকাশ তনচঙা, অভিজিৎ সরকার, জয়া মল্লিক, রিনা সেন, হিল্লোল বড়ুয়া প্রমুখ। শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ৷

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট