রাঙ্গুনিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কড়ৈল্যারটিলা এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাঁড়িয়েছে রাঙ্গুনিয়া পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ। তিনি তাৎক্ষনিক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক অনুদান ও শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন পৌরসভার উপ সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, হিসাব রক্ষক আলী মো. এরশাদ, লাইসেন্স পরিদর্শক বিধান বড়ুয়া, সহকারী লাইসেন্স পরিদর্শক মো. রাকিব, সহকারী এসেসর ইসমাইল, কর্মীসেলিমসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এ সময় পৌর কর্তৃপক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেওয়া হয় এবং ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। পৌর প্রশাসক জানায়, যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো তাদের নিয়মিত দায়িত্ব এবং এ ধরনের সহায়তা কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।