1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া অংশে খানা-খন্দক, জরুরি সংস্কারের দাবি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২১৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন স্থানে কার্পেট উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন যাত্রী ও যানবাহন চালক। দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর চট্টগ্রাম অঞ্চলের গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন কাপ্তাই, রাঙ্গুনিয়া ও আশপাশের এলাকার শত শত মানুষ চলাচল করেন। তবে দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কের বেশ কয়েকটি স্থানে কার্পেট উঠে গিয়ে গর্ত তৈরি হয়েছে। এতে যানবাহন চলাচল ধীরগতির পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে।
যাত্রীরা জানান, সড়কের বিভিন্ন স্থানে হঠাৎ বড় গর্ত থাকায় প্রায়ই যানবাহন নিয়ন্ত্রণ হারানোর পরিস্থিতি তৈরি হয়। বিশেষ করে রাতের সময় চলাচল আরও বিপজ্জনক হয়ে ওঠে। এতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
স্থানীয়রা বলেন, সামনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এই সড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বৃদ্ধি পাবে। এ অবস্থায় দ্রুত সংস্কার না করা হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন যাত্রী ও এলাকাবাসী। তাদের আশা, জনগুরুত্বপূর্ণ এই সড়কের ঝুঁকিপূর্ণ অংশগুলো দ্রুত সংস্কার করে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট