1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি, শান্তিরহাটে দুই ডিলারকে জরিমানা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের শান্তির হাট বাজারে সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি ও বিক্রয় ভাউচার সংরক্ষণ না করার অভিযোগে দুই ডিলারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবারে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন রাঙ্গুনিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ইমরুল কায়েস।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর সংশ্লিষ্ট ধারায় দুটি মামলায় দুইজন অভিযুক্তকে মোট ৫৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে দেখা যায়, সংশ্লিষ্ট পাইকারি ও খুচরা ডিলাররা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করছেন এবং বিক্রয় সংক্রান্ত ভাউচার সংরক্ষণ করছেন না, যা আইনত দণ্ডনীয় অপরাধ।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ জানান, কৃষকদের স্বার্থ রক্ষা এবং বাজারে সারের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি সকল ডিলারকে সরকার নির্ধারিত মূল্য অনুসরণ এবং প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণের নির্দেশ দেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষকদের হয়রানি বন্ধ ও সারের বাজার নিয়ন্ত্রণে নিয়মিতভাবে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট