1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়া পৌর এলাকায় ডাম্পিং ব্যবস্থা নেই, ডাস্টবিনের গন্ধে নাজুক পরিবেশ নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি, শান্তিরহাটে দুই ডিলারকে জরিমানা কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া অংশে খানা-খন্দক, জরুরি সংস্কারের দাবি রাঙ্গুনিয়ায় মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ মোমবাতি প্রতীকে ভোট দিয়ে ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান ইকবাল হাছানের লাভলী পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোনীত চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে পৌর প্রশাসকের অনুদান আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাঙ্গুনিয়ায় জামায়াত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ রাঙ্গুনিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেল সহস্রাধিক রোগী

রাঙ্গুনিয়া পৌর এলাকায় ডাম্পিং ব্যবস্থা নেই, ডাস্টবিনের গন্ধে নাজুক পরিবেশ

  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

পৌরসভায় নির্দিষ্ট ডাম্পিং ব্যবস্থা না থাকায় বর্জ্য ব্যবস্থাপনায় সংকট দেখা দিয়েছে। পৌর এলাকার ৯টি ওয়ার্ডে ডাস্টবিনে জমে থাকা ময়লার তীব্র দুর্গন্ধে স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়ছেন।
পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা প্রতিদিন বাড়ি-ঘর, বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে ময়লা সংগ্রহ করলেও নির্দিষ্ট ডাম্পিং ইয়ার্ড না থাকায় সেগুলো ফেলার ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে। ফলে অনেক সময় ডাস্টবিনে দীর্ঘ সময় ধরে ময়লা জমে থাকে এবং সেখান থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তার পাশে থাকা ডাস্টবিনে ময়লা জমে থাকায় আশপাশের পরিবেশ নষ্ট হচ্ছে। বিশেষ করে জনবহুল এলাকা ও বাজারের পাশে পরিস্থিতি আরও খারাপ। এতে মাছি ও পোকামাকড়ের উপদ্রব বাড়ছে, যা জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।
সৈয়দবাড়ি এলাকার বাসিন্দা মো. বখতেয়ার বলেন, “ডাস্টবিনে ময়লা জমে থাকায় এলাকায় খুব খারাপ অবস্থা সৃষ্টি হয়েছে। তীব্র দুর্গন্ধে এখানে থাকা ও চলাচল করা কষ্টকর হয়ে পড়েছে।”
এ বিষয়ে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি)দেবব্রত দাশ বলেন, জরুরি ভিত্তিতে হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান থেকে নিয়মিত ময়লা অপসারণ করা হচ্ছে। তবে নির্দিষ্ট ডাম্পিং ইয়ার্ডের জন্য উপযুক্ত জায়গা না পাওয়ায় কিছুটা সমস্যার সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, বিষয়টি সমাধানে পৌর কর্তৃপক্ষ কাজ করছে এবং আশা করা হচ্ছে অচিরেই এ সংকট কেটে যাবে।
স্থানীয় সচেতন মহলের মতে, দ্রুত একটি স্থায়ী ডাম্পিং ইয়ার্ড স্থাপন করা না হলে পৌর এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। তাই এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। প্রতিবেদন- আব্বাস হোসাইন আফতাব

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট