নিজস্ব প্রতিবেদক: ওমানে এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন রাঙ্গুনিয়ার প্রবাসী মো. তৌহিদুল ইসলাম নাহিদ। তিনি রাঙ্গুনিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রাঙ্গুনিয়া গ্রামের বাসিন্দা।জানা যায়, জীবিকার তাগিদে তিনি দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত ছিলেন। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।তার অকাল মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। প্রবাসে কর্মরত এই তরুণের মৃত্যুতে এলাকায় গভীর শোক সৃষ্টি হয়েছে।