রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির প্রয়াত সিনিয়র নেতা সরফভাটা ভূমিরখীল নিবাসী মরহুম হাজী নাসির উদ্দিন মেম্বারের সহধর্মীনি এবং সরফভাটার ঐতিহ্যবাহী বড়বাড়ির মরহুম তোফায়েল আহমদ চৌধুরীর মেয়ে হালিমা বেগম (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ….রাজিউন)। শনিবার (৪ এপ্রিল) রাত দশটার দিকে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তিনি ছয় ছেলে এক মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন৷ রোববার (৫ এপ্রিল) জোহরের নামাজের পর সরফভাটা মেহেরিয়া মাদ্রাসা মাঠে তাঁর নামাজের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।