নিজস্ব প্রতিবরদক :
রাঙ্গুনিয়ায় শপিংমল, মার্কেট, দোকানপাট, বিলবোর্ড, বিভিন্ন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, “জনস্বার্থ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। সকল ব্যবসায়ী ও আয়োজকদের নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম বন্ধ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।”
তিনি আরও বলেন, “নির্দেশনা অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না।”
প্রশাসনের পক্ষ থেকে এ নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।