
নিজস্ব প্রতিনিধি
রাঙ্গুনিয়ায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা আয়োজন করা হয়।
সভায় জানানো হয়, নববর্ষকে ঘিরে বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী মেলা ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে। মেলায় গ্রামীণ ঐতিহ্য তুলে ধরতে নানা ধরনের স্টল থাকবে। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নাচ, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করা হবে।
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান। সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষক, ক্রীড়া সংগঠক, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আসন্ন বাংলা নববর্ষের আয়োজন সফল করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।