1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা

  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ার রানীরহাট এলাকায় একটি পেট্রোল পাম্পকে কেন্দ্র করে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে যাত্রী সাধারণসহ জরুরি সেবার যানবাহনগুলো চরম দুর্ভোগে পড়ছে।
স্থানীয়দের অভিযোগ, রানীরহাট পেট্রোল পাম্প এর সামনে ও আশপাশে নিয়ম না মেনে রাস্তার দুপাশে যানবাহন এলোমেলোভাবে পার্কিং করা হচ্ছে। জ্বালানি নেওয়ার জন্য পাম্পে আসা গাড়ির দীর্ঘ সারি এবং সড়কের সংকীর্ণ অংশে অনিয়ন্ত্রিত যানবাহনের অবস্থানের কারণে প্রতিনিয়ত যান চলাচলে বিঘ্ন ঘটছে।
এর ফলে রাঙ্গুনিয়া অংশের মহাসড়কে প্রায়ই দীর্ঘ যানজট তৈরি হচ্ছে। এতে সাধারণ যাত্রীদের পাশাপাশি অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানবাহনগুলোও দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারছে না বলে জানিয়েছেন স্থানীয়রা।
এলাকাবাসীর দাবি, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ এবং পাম্পের আশপাশে সুশৃঙ্খল পার্কিং ব্যবস্থা চালু করা হলে পরিস্থিতির উন্নতি সম্ভব। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন, যাতে চট্টগ্রাম অঞ্চলের এই গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল স্বাভাবিক থাকে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট