1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় গরু চুরি ঠেকাতে পুলিশের জনসচেতনতার উদ্যোগ রাঙ্গুনিয়ায় চুরি হওয়া মন্দিরে সিসি ক্যামেরা ও সরঞ্জাম বিতরণ শান্তিরহাটে অবৈধ টায়ার ফ্যাক্টরি বন্ধ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় চুরি হওয়া মন্দিরে সিসি ক্যামেরা ও সরঞ্জাম বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের বুড়ির দোকান এলাকায় অবস্থিত মা মগধেশ্বরী মন্দির ও শিব মন্দিরের নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।
সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর পক্ষ থেকে এসব সরঞ্জাম বিতরণ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙ্গুনিয়া উপজেলা শাখার আহ্বায়ক এবং বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের রাঙ্গুনিয়া উপজেলা শাখার সদস্য সচিব অরুপ চৌধুরী।
উল্লেখ্য, গত শুক্রবার উক্ত মন্দিরে দানবাক্স ভেঙে নগদ অর্থ, অলংকার ও মূল্যবান সামগ্রী চুরির ঘটনা ঘটে। ঘটনার পরপরই হুমাম কাদের চৌধুরীর পক্ষ থেকে বিএনপি ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন।
এরই ধারাবাহিকতায় শনিবার (১১ এপ্রিল) সিসি ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম মন্দির কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন, তদন্ত কর্মকর্তা মো. নুরুল আবছার, এসআই নুরুল মোস্তফা, পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব লিটন দে, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারাধন দাশ, যুগ্ম আহ্বায়ক সুমন দাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট