1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

opচট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে একটি সিএনজি অটোরিকশা থেকে ২টি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। তবে এ সময় সিএনজিতে থাকা সন্দেহভাজন ব্যক্তিরা পালিয়ে যান।
শুক্রবার (১০ এপ্রিল) রাত ৯টার দিকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ফকিরটিলা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা একটি সিএনজিকে থামার সংকেত দিলে এতে থাকা ব্যক্তিরা বিষয়টি বুঝতে পেরে বিকল্প সড়ক দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে তারা পাহাড়ি এলাকায় অন্ধকারে লুকিয়ে পড়ে।
পরে সিএনজিটি তল্লাশি করে ২টি একনলা বন্দুক উদ্ধার করা হয় এবং সিএনজিটি জব্দ করা হয়। স্থানীয়দের মাধ্যমে সিএনজি চালককে মো. মিনহাজ (৩২) হিসেবে শনাক্ত করা হয়েছে। তিনি পূর্ব খুরুশিয়া এলাকার বাসিন্দা।
বর্তমানে সিএনজি চালকসহ অজ্ঞাতনামা আরও ২ জন পলাতক রয়েছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট