প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৩, ২০২৬, ৭:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৩, ২০২৬, ১০:২৭ অপরাহ্ণ
বালুর নতুন টেন্ডার বন্ধের ঘোষণা দিলেন হুমাম কাদের চৌধুরী এমপি
- নিজস্ব প্রতিনিধি : রাঙ্গুনিয়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, রাঙ্গুনিয়ায় বালু উত্তোলনের জন্য নতুন কোনো টেন্ডার দেওয়া হবে না। তিনি জানান, বালুর ইজারার মেয়াদ শেষ হওয়ায় এখন থেকে নদী থেকে বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার পোমরা ইউনিয়নের মগদ্বেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সাংসদ বলেন, তিনি নির্বাচনের আগে বালু ব্যবসা বন্ধের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়নে কাজ করছেন। কোথাও বালু পরিবহন বা ড্রেজার দিয়ে উত্তোলন চলতে দেখলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানাতে তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত