1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় এবি ব্যাংকের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাঙ্গুনিয়ায় গরু চুরি ঠেকাতে পুলিশের জনসচেতনতার উদ্যোগ রাঙ্গুনিয়ায় চুরি হওয়া মন্দিরে সিসি ক্যামেরা ও সরঞ্জাম বিতরণ শান্তিরহাটে অবৈধ টায়ার ফ্যাক্টরি বন্ধ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় এবি ব্যাংকের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

 দেশের প্রথম বেসরকারি ব্যাংক এবি ব্যাংক-এর ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়া উপ-শাখায় নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) সকালে দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে কাস্টমার অ্যাপ্রিসিয়েশন প্রোগ্রাম ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। নিয়মিত ঋণগ্রহীতা হিসেবে সাইফুল্লাহ চৌধুরী এবং ডিপোজিট গ্রাহক হিসেবে মোজাহেরুল আলমকে সম্মাননা দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন গ্রাহক ডা. ইকবাল হোসাইন, সাংবাদিক মো. আব্বাস হোসাইন আফতাব, রাঙ্গুনিয়া উপ-শাখার ম্যানেজার ওবাইদুল্লাহ চৌধুরী, অফিসার মো. রেজাউল করিম, ওসমান গনি চৌধুরী নাসিফ, গ্রাহক দিদার আলম, মো. জসিম উদ্দিন, মো. মুসা ইসলাম, মো. শাহেদ উদ্দিন শাহ, মোছাম্মৎ সেলিনা আক্তার, মনির হোসেন প্রমুখ।
আয়োজকরা জানান, গ্রাহকদের সাথে সম্পর্ক আরও দৃঢ় করতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট