রাঙ্গুনিয়া এডুএইড মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ১৩ এপ্রিল) সকালে উপজেলার মরিয়মনগর চৌমুহনীস্থ প্রতিষ্ঠানটির মিলনায়তনে এডুএইড স্কুলের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লেখক, কলামিস্ট ও স্কুল এন্ড কলেজের পরিচালক মুহাম্মদ আনোয়ার শাহাদাত হোসেন। উদ্বোধন ছিলেন পরিচালক ব্যবসায়ী ও দানবীর মুহাম্মদ হানিফ রাজু, অতিথি ছিলেন এডুএইড রাঙ্গুনিয়ার সম্মানিত পরিচালক মুহাম্মদ ইমাম হোসাইন,ইন্জিনিয়ার মুহাম্মদ ওসমান গণি।
পরিচালক(সাধারণ) মুহাম্মদ করিম উদ্দিন হাসান ও পরিচালক (শিক্ষা ও একাডেমিক) মুহাম্মদ শাহ শাওনের সঞ্চালনায় অতিথির বক্তব্য দেন উপদেষ্টা মুহাম্মদ কালু শাহ, অধ্যক্ষ মুহাম্মদ আনোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মুহাম্মদ আনোয়ার হোসাইন, শিক্ষানুরাগী মুহাম্মদ হাবিবুর রহমান, মুহাম্মদ আবু বক্কর, নুরুল ইসলাম আহমেদ, নজরুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সহসভাপতি আব্বাস হোসাইন আফতাব, সাংবাদিক জগলুল হুদা মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, শিক্ষক মুহাম্মদ মহিউদ্দিন, মুহাম্মদ আকবর হোসেন, মাহিমা নুর আলিফ, শান্তা দাশ প্রমুখ।
পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীরা দেশত্মবোধক গান, নববর্ষ বরণ উপলক্ষে কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশ করেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।