রাঙ্গুনিয়া উপজেলার গুমাই বিল এলাকার কৃষিজমি সংরক্ষণে জরুরি গণবিজ্ঞপ্তি জারি করেছে উপজেলা প্রশাসন। এতে জেলা প্রশাসকের পূর্বানুমোদন ছাড়া কৃষিজমির শ্রেণি পরিবর্তন বা কোনো ধরনের স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্টীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, অনুযায়ী এ ধরনের কার্যক্রম আইনত দণ্ডনীয় অপরাধ।
উপজেলা প্রশাসন জানায়, কৃষিজমি রক্ষা করা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই গুমাই বিল এলাকার কোনো কৃষিজমিতে অনুমতি ছাড়া স্থাপনা নির্মাণ বা জমির শ্রেণি পরিবর্তন না করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দেবব্রত দাশ রাঙ্গুনিয়া সর্বসাধারণের সহযোগিতা কামনা করেছেন।