ফিচার রিপোর্ট:
রাঙ্গুনিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পোমরা বাচাশাহ নগর যেখানে বিশুদ্ধ পানির জন্য প্রতিদিনই ছিল সংগ্রাম। দূর-দূরান্ত থেকে পানি সংগ্রহ, লম্বা লাইন, আর অনিশ্চয়তা এটাই ছিল এলাকার কয়েকটি পরিবারের নিত্যদিনের চিত্র।
এই সংকটময় সময়ে এগিয়ে আসেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আনছুর উদ্দিন। এলাকার মানুষের কষ্ট দেখে তিনি নিজ উদ্যোগে একটি গভীর নলকূপ স্থাপনের ব্যবস্থা করেন।
নলকূপ স্থাপনের কাজ শেষ হলে পুরো দৃশ্যপট পাল্টে যাবে। পানির সহজলভ্যতায় স্বস্তি ফিরবে শিশু, নারী ও বৃদ্ধদের জীবনে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, পানি আনতেই অনেক সময় চলে যায়। এখন ঘরের কাছেই পানি পাবো। এটা আমাদের জন্য অনেক বড় স্বস্তি।”
আনছুর উদ্দিন বলেন, “আমি ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম, কিন্তু মানুষের জন্য কাজ করাটাই আমার মূল লক্ষ্য। যেখানে সমস্যা দেখি, সেখানেই কিছু করার চেষ্টা করি।”
এলাকাবাসীর মতে, এটি শুধু একটি উন্নয়নমূলক কাজ নয়, বরং একটি মানবিক উদ্যোগের দৃষ্টান্ত। তারা আশা করছেন, ভবিষ্যতেও এ ধরনের কাজের ধারাবাহিকতা বজায় থাকবে এবং এলাকার অন্যান্য সমস্যার সমাধানেও সবাই এগিয়ে আসবে। প্রতিবেদন- আব্বাস হোসাইন আফতাব