রাঙ্গুনিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (বালক ও বালিকা) এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) বিকেলে শিশুমেলা মডেল স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বালক বিভাগে রাজাভুবন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগে গজালিয়া আছাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মো. নাজমুল হাসান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা লিপি রাণী গোপ। অনুষ্ঠানে সহকারী শিক্ষা কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস রাঙ্গুনিয়ার আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এতে শিশুদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব পড়ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।