জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে রাঙ্গুনিয়ায় শোভাযাত্রা ও আলোচনা সভা মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা ও উপজেলা চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া আদালতের সিনিয়র সিভিল জজ মো. নাজমুল করিম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাজমুল হাসান। আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) মো. আবদুর রউফ এর সঞ্চালনায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) নুরুল আফসার, সিনিয়র আইনজীবি বঙ্কিম চন্দ্র দাশ, রাঙ্গুনিয়া সিনিয়র সিভিল জজ আদালত এর এডিশনাল জি.পি (সরকারি কৌঁসুলি)আবদুল কুদ্দুছ মানিক, আবু বক্কর চৌধুরী, মো. নুরুল আলম চৌধুরী, নির্মল কুমার বড়ুয়া,এহছানুল হক এহসান, আইনজীবি রিংকু দাশ ইমাম হোসেন চৌধুরী, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি মো. ইলিয়াছ তালুকদার, বেসরকারি সংস্থা প্রত্যাশীর শাখা ব্যবস্থাপক রুবেল মাহমুদ, গ্রাম আদালতের ইয়াহিয়া আহমদ প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, সরকারি আইনি সহায়তার সফল বাস্তবায়নের জন্য সচেতনতা বাড়াতে হবে। সরকারি আইনি সহায়তার প্রচারণা বাড়াতে হবে।"