1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

রাঙ্গুনিয়ায় যুবদলের বৃক্ষ রোপণ ও বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৫৩৪ বার পড়া হয়েছে

বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী’র তত্ত্বাবধানে রাঙ্গুনিয়া পৌরসভা যুবদলের সার্বিক ব্যবস্থাপনায় বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি করা হয়েছে। শনিবার (৫ জুলাই) বিকালে রাঙ্গুনিয়া মডেল থানার সামনে গুমাই মার্কেট চত্বরে কর্মসূচির শুরুতে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন পৌরসভা যুবদলের আহবায়ক মুহাম্মদ জামাল। সদস্য সচিব মুহাম্মদ মহসিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপি যুগ্ম আহবায়ক অধ্যাপক ইউনুস চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আবু আহমেদ হাসনাত।
বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপি যুগ্ম আহবায়ক আবদুল শুক্কুর, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক ওসমান গনি, মো. আজগর, মো. মাহবুব, জেলা যুবদলের সহসভাপতি আজাদ খান, দক্ষিণ রাঙ্গুনিয়া যুবদলের সদস্য সচিব খালেদ হোসেন চৌধুরী রাসেল, জাহেদ শিকদার, হোসেন সুমন, মোমিন সিকদার, মো. লিটন, মহিবুল্লাহ মারুফী, জি এস শোয়াইব কাদের, মো. মিজান, গাজী মনির, মো. মাসুদ, আবু বক্কর, জিকু বড়ুয়া, মো. খায়রু, দিদার লাহেড়ী, মো. শাহাবুদ্দিন, জাহেদুল ইসলাম, মো. সেলিম, আহমদ সাফা, মো. ইকবাল, মো. মোর্শেদ প্রমুখ। শেষে স্কুল কলেজ শিক্ষার্থী এবং সাধারণ মানুষের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। পরে মডেল থানার সামনে এবং থানা কম্পাউন্ডে গাছের চারা রোপণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট