1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

রাঙ্গুনিয়ায় মাদকসেবীকে তিন মাসের কারাদন্ড

  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৪০৮ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় মাদক সেবনের দায়ে মো. আজিম উদ্দিন (৩০) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। সোমবার (১৪ জুলাই) সকালে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের গলাচিপা এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুল হাসান। রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ এতে সহযোগিতা করে।
দন্ডপ্রাপ্ত আজিম উদ্দিন দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত বদিউল আলমের ছেলে।
সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় গলাচিপা এলাকায় মাদক সেবনকালে হাতেনাতে ধরা পড়ে আজিম উদ্দিন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৫(৫) ধারা অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হয়।
ইউএনও মো. কামরুল হাসান বলেন,
“জনস্বার্থে মাদকবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট