1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

নতুন ঘরে জীবন্ত নয়, নিথর হয়ে ফিরলেন আমান

  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৭২৫ বার পড়া হয়েছে

আব্বাস হোসাইন আফতাব :

বাড়ির কাজ প্রায় শেষ। মায়ের মুখে হাসি, বোনের মনে স্বপ্ন আমানের বাড়ি। প্রবাসে রক্ত-মাংস দিয়ে গড়ে তোলা ঘর, যার প্রতিটি ইট আর রঙে লেগে আছে তার স্বপ্ন, শ্রম আর ভালোবাসা। এই ঘরেই তাকে বরণ করার কথা ছিল, কাঁধে করে নয়—হৃদয়ে করে।

কিন্তু বাস্তবতা বড় নির্মম। আমান উল্লাহ আমান (২৬) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের সন্তান। আর বেতাগী ইউনিয়নের ডিঙ্গললোঙ্গা গ্রামে নানার বাড়িতে বেড়ে ওঠা এক তরুণ—ফিরলেন, তবে জীবন্ত নয়; নিথর হয়ে, কাফনে মোড়া দেহ নিয়ে।

কাতারে ইলেকট্রনিক্সের কাজ করতেন আমান। ২৭ জুলাই, একটি যন্ত্রে কাজ করার সময় আকস্মিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান। তার শরীর তখনও হয়তো ভবিষ্যতের স্বপ্ন আঁকছিল—দেশে ফিরে বিয়ে, পরিবার, স্বপ্নের ঘরে বসবাস। কিন্তু বিধাতা হয়তো অন্য এক পরিকল্পনায় রেখেছিলেন তাকে।

শনিবার (২ আগস্ট) ভোরে ফিরলেন তিনি—তাঁর নিজের বানানো বাড়িতে। জীবনের আর কোনো দিন সে চৌকাঠ পার হবেন না, এই জানাজা আর দাফনই তাঁর শেষ যাত্রা।

স্থানীয় বানিয়াখোলা জামে মসজিদের মাঠে সকাল ১১টায় জানাজা শেষে দাফন করা হয় আমানকে। মায়ের কান্না থামে না, বোনের চোখে ঝরে অনন্ত বিষাদ। প্রতিবেশী, বন্ধু, আত্মীয়—সবাই স্তব্ধ। শোকের ছায়া ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

একজন তরুণ, যার স্বপ্নের ডানা ছিল—প্রবাসে কষ্ট করে নিজের মানুষদের জন্য কিছু করার—সে স্বপ্ন অপূর্ণ রেখে চিরবিদায় নিলেন আমান। তার চলে যাওয়া যেন আমাদের স্মরণ করিয়ে দেয়—প্রতিটি প্রবাসীর হাসিমুখের পেছনে লুকিয়ে থাকে ত্যাগ, কষ্ট আর অনিশ্চয়তার ছায়া।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট