1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

রাঙ্গু‌নিয়া শ্রী শ্রী রাধাগোপীনাথ মন্দিরে ঝুলনযাত্রা মহোৎসব সম্পন্ন

  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৪৩৬ বার পড়া হয়েছে

সৌরভ সাহা
কৃষ্ণভক্তদের আনন্দ-উল্লাসে ভরে উঠল শ্রী শ্রী রাধাগোপীনাথ মন্দির ও শ্রী শ্রী সমভাব আদিত্য ধাম প্রাঙ্গণ। গত ৫ আগস্ট ২০২৫, মঙ্গলবার সকাল ১০টায় ঠাকুর উত্তোলনের মাধ্যমে শুরু হয় ভগবান শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা মহোৎসব।

দিবসব্যাপী আয়োজনে অনুষ্ঠিত হয় রাধাগোপীনাথ, হনুমানজী ও শ্রীগুরুদেবের পূজা-অর্চনা, ভোগ নিবেদন, ভোগারথী কীর্ত্তন এবং সন্ধ্যায় ঝুলন পূজার কীর্ত্তন ও ভাগবত পাঠ। ভক্তিময় পরিবেশে শতাধিক ভক্তদের মাঝে বিতরণ করা হয় মহাপ্রসাদ।
শ্রী গুরু ব্রজবাসী সং‌ঘের সভাপ‌তি শেখর কা‌ন্তি সাহা চলমান রাঙ্গু‌নিয়া কে ব‌লেন প্রতি বছ‌রের ন্যায় এবছরও সুন্দর সুশৃঙ্খল ভা‌বে ঝুলন যাত্রা সম্পন্ন হয়, অনুষ্ঠা‌নে প্রতিদিন শতা‌ধিক ভক্ত‌দের আগমনে উৎসব অঙ্গন মূখ‌রিত হ‌য়ে উঠে। আগা‌মীতে আরো সুন্দর হ‌বে ব‌লে আশা ব্যক্ত ক‌রেন।
মহোৎসবের সমাপ্তি ঘটে ৯ আগস্ট, শনিবার ঠাকুরকে ঝুলন থেকে অবতরণ করানোর মধ্য দিয়ে। এসময় গুরু ভ্রাতা-ভগ্নী ও অসংখ্য ভক্ত-অনুরাগীদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও মহিমান্বিত করে তোলে।

জয় শ্রী রাধে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট