1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

রাঙ্গুনিয়ায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে চুরি, এলইডি টিভি ও লেজার প্রিন্টার উধাও

  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৫১৫ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া উপজেলার উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের অফিস কক্ষে অজ্ঞাতনামা চোরেরা প্রবেশ করে মূল্যবান সরঞ্জামাদি চুরি করেছে। এতে কর্মপরিবেশ বিঘ্নিত হওয়ায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা চরম উদ্বিগ্ন।
উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা দ্বীন মোহাম্মদ বলেন, গত ৭ আগস্ট বিকাল থেকে ১০ আগস্ট সকাল পর্যন্ত সময়ের মধ্যে চোরেরা অফিসের জানালার গ্রিল কেটে অফিস কক্ষে প্রবেশ করে। অফিস থেকে একটি ওয়ালটন ব্র্যান্ডের ৫০ ইঞ্চি এলইডি টেলিভিশন ও একটি ক্যানন লেজার প্রিন্টার চুরি হয়েছে। এছাড়া অফিসের অন্যান্য জিনিসপত্র এলোমেলো অবস্থায় পাওয়া গেছে।

দ্বীন মোহাম্মদ এ ঘটনায় রাঙ্গুনিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন এবং প্রাথমিক ক্ষতির পরিমাণ আনুমানিক ৮৫ হাজার টাকা উল্লেখ করেছেন।

জানতে চাইলে রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, ‘ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং অজ্ঞাতনামা চোরদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। ‘ প্রতিবেদন-আব্বাস হোসাইন আফতাব

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট