1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

রাঙ্গুনিয়ায় প্রথম আন্তঃস্কুল দাবা প্রতিযোগিতা কাল মঙ্গলবার

  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৫০৮ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া উপজেলায় প্রথমবারের মতো শুরু হচ্ছে ‘উপজেলা প্রশাসন স্কুল দাবা প্রতিযোগিতা-২০২৫’। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা স্কাউটস ও ক্রীড়া সংস্থার সহযোগিতায় মঙ্গলবার (১২ আগস্ট) থেকে প্রতিযোগিতা শুরু হবে।
উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত দাবাড়ুরা অংশ নেবেন। চার জোনে প্রতিযোগিতা শেষে উপজেলা পর্যায়ে সেমিফাইনাল ও ফাইনাল হবে।

জোন-এ এর খেলা অনুষ্ঠিত হবে দক্ষিণ শিলক এম শাহ আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়ে। এতে অংশ নেবে—
দক্ষিণ শিলক এম. শাহ আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়, দক্ষিণ রাঙ্গুনিয়া শিলক বহুমুখী উচ্চ বিদ্যালয়, পূর্বসরফভাটা আইডিয়েল উচ্চ বিদ্যালয়, হরিহর উচ্চ বিদ্যালয়, শিলক হামিদ শরীফ বালিকা উচ্চ বিদ্যালয়, পশ্চিম শিলক বেদৌরা আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়, সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এবং সুখবিলাস উচ্চ বিদ্যালয়।

জোন- বি এর খেলা অনুষ্ঠিত হবে পোমরা উচ্চ বিদ্যালয়ে। এতে অংশ নেবে—
পোমরা উচ্চ বিদ্যালয়, আলহাজ্ব আবুল বশর চৌধুরী উচ্চ বিদ্যালয়, উত্তর পোমরা উচ্চ বিদ্যালয়, রোটারী বেতাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, বেতাগী রাহমানিয়া জামেউল উলুম দাখিল মাদ্রাসা, পোমরা শহীদ জিয়া নগর উচ্চ বিদ্যালয়, ঘাটচেক উচ্চ বিদ্যালয় এবং পশ্চিম সরফভাটা মীরেরখীল উচ্চ বিদ্যালয়।
জোন- সি এর খেলা অনুষ্ঠিত হবে রাঙ্গুনিয়া মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ে। এতে অংশ নেবে—
রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়, বেগম ইকবাল জাকির হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়, রাঙ্গুনিয়া মজুমদারখীল উচ্চ বিদ্যালয়, মরিয়মনগর বালিকা উচ্চ বিদ্যালয়, মরিয়মনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়, চন্দ্রঘোনা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়, কোদালা উচ্চ বিদ্যালয় এবং রাঙ্গুনিয়া খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয়।
জোন- ডি এর খেলা উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে—
হোসনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয়, উত্তর পারুয়া উচ্চ বিদ্যালয়, সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয়, রাজানগর রহম আলী বুজুরুছ মেহের বহুমুখী উচ্চ বিদ্যালয়, বগাবিলী উচ্চ বিদ্যালয়, রফিকাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়, সোনারগাঁও উচ্চ বিদ্যালয় এবং উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান বলেন, দাবা শিক্ষার্থীদের বিশ্লেষণী চিন্তাশক্তি, ধৈর্য ও কৌশলগত দক্ষতা বাড়াবে এবং সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করবে।
প্রতিবেদন- আব্বাস হোসাইন আফতাব

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট