1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি, শান্তিরহাটে দুই ডিলারকে জরিমানা কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া অংশে খানা-খন্দক, জরুরি সংস্কারের দাবি রাঙ্গুনিয়ায় মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ মোমবাতি প্রতীকে ভোট দিয়ে ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান ইকবাল হাছানের লাভলী পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোনীত চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে পৌর প্রশাসকের অনুদান আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাঙ্গুনিয়ায় জামায়াত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ রাঙ্গুনিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেল সহস্রাধিক রোগী শীতে পিঠার স্বাদ নিতে মিলনমেলা চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালে

প্রবাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রাঙ্গুনিয়ার আজগরের

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

আব্বাস হোসাইন আফতাব
কিছুদিন আগেই দেশে এসেছিলেন মো. আজগর। বিয়ে করে সংসার শুরু করেছিলেন। নতুন বউকে রেখে আবারও রোজগারের আশায় ছুটে যান সৌদি আরবে। পরিবারে স্বপ্ন ছিল—প্রবাসে পরিশ্রম করে সুখে শান্তিতে দিন কাটাবেন। কিন্তু সেই স্বপ্ন পূরণ হলো না।
সৌদি আরবের আল কাসিম এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ফকিরপাড়ার যুবক আজগরের (৩২)। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে কোম্পানির কাজ শেষে ফেরার পথে তাদের গাড়ি দূর্ঘটনার শিকার হয়। ঘটনাস্থলেই মারা যান তিনি ও কুমিল্লার আরেক যুবক। আহত হন আরও দুজন।
সৌদি প্রবাসী ফারুক আহমেদ বলেন, “গাড়ি নিয়ন্ত্রণ হারানোর সঙ্গে সঙ্গে প্রচণ্ড আঘাত পায় আজগর। আমরা কিছু বুঝে ওঠার আগেই সে মারা যায়।”
আজগরের মরদেহ বর্তমানে স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ দেশে পাঠানো হবে।
শোকে স্তব্ধ পরিবার-

নিহত আজগর লালানগর ইউনিয়নের আলী আহমদের ছেলে। নতুন বউকে রেখে বিদেশে ফিরেছিলেন কয়েক মাস আগে। মৃত্যুর সংবাদে গ্রামে নেমেছে শোকের ছায়া।

আজগরের বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ছেলেটা তো সংসার শুরু করল মাত্র। ভেবেছিলাম এবার সুখে শান্তিতে দিন কাটাবো। কিন্তু ভাগ্য আমাদের এভাবে ছিন্নভিন্ন করে দিল।”

প্রবাসী জীবনের কঠিন বাস্তবতা

প্রবাসে গিয়ে পরিশ্রম করে পরিবারকে স্বচ্ছল করার স্বপ্ন ছিল আজগরের। তার মতো অসংখ্য প্রবাসী জীবন কাটায় স্বজনদের থেকে দূরে থেকে। কেউ কেউ ফিরতে পারেন না আর। আজগরের মৃত্যু সেই নির্মম বাস্তবতারই আরেকটি প্রতিচ্ছবি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট