1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি, শান্তিরহাটে দুই ডিলারকে জরিমানা কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া অংশে খানা-খন্দক, জরুরি সংস্কারের দাবি রাঙ্গুনিয়ায় মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ মোমবাতি প্রতীকে ভোট দিয়ে ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান ইকবাল হাছানের লাভলী পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোনীত চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে পৌর প্রশাসকের অনুদান আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাঙ্গুনিয়ায় জামায়াত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ রাঙ্গুনিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেল সহস্রাধিক রোগী শীতে পিঠার স্বাদ নিতে মিলনমেলা চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালে

রাঙ্গুনিয়ায় মুরাদ চৌধুরীর গণসংযোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে ব্যাপক গণসংযোগ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া-সাতকানিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস.এ. মুরাদ চৌধুরী।

শনিবার মরিয়মনগর ইউনিয়নের রশিদিয়া পাড়া থেকে পাঁচ কিলোমিটার পায়ে হেঁটে গণসংযোগ শুরু করে তিনি বিভিন্ন হাটবাজার ও বাড়ি বাড়ি লিফলেট বিতরণ করেন। পরে কাটাখালী বাজারে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন।

এ সময় মুরাদ চৌধুরী বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তই আমাদের জন্য চূড়ান্ত। তাঁর নেতৃত্বে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একত্রিশ দফা বাস্তবায়ন হবে।”

তিনি দাবি করেন, দলের দুঃসময়ে বারবার গ্রেফতার, জেল-জুলুম ও মিথ্যা মামলার শিকার হয়েছেন তিনি। সবসময় রাঙ্গুনিয়ার মানুষের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

গণসংযোগে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট