1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

কিশোর উপন্যাস “মেঘবালকের বৃষ্টি বিলাস” মোড়ক উন্মোচন

  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম একাডেমির শৈলী প্রকাশনে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো লেখক সাংবাদিক আকাশ আহমেদ এর নতুন কিশোর উপন্যাস “মেঘবালকের বৃষ্টি বিলাস”-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
মোড়ক উন্মোচন করেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত লেখক রাশেদ রউফ এবং প্রথিতযশা সাহিত্যিক এলিজাবেথ আরিফা মুবাশ্বিরা। অনুষ্ঠানে আলোচক ছিলেন কবি মর্জিনা আখতার, কিশোরবেলা সম্পাদক ও শিশুসাহিত্যিক অমিত বড়ুয়া, কিশোর কাগজ ও লিমেরিক সম্পাদক রমজান মাহমুদ, শিশুসাহিত্যিক ও প্রকাশক অধ্যাপক গোফরান উদ্দিন টিটু, চিত্রশিল্পী নাটু বিকাশ বড়ুয়া, আইকো’র পরিচালক এম কামাল উদ্দিন, লেখক ও সাংবাদিক আরিফ রায়হান।
আলোচকরা বলেন, কিশোরদের কল্পনা, স্বপ্ন আর বৃষ্টিময় প্রকৃতির মেলবন্ধনে লেখা এই বই কিশোর পাঠকদের নতুন আনন্দ দেবে। তারা লেখকের সাহসী উদ্যোগকে সাধুবাদ জানান।
লেখক অনুষ্ঠানে উপস্থিত সকল বিদগ্ধজনের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বইটি প্রকাশ করেছেন আয়েশা হক শিমু (শৈলী প্রকাশন)। মোমিন উদ্দীন খালেদ করেছেন প্রচ্ছদ ও চাররঙা অলঙ্করণ। বইটির পৃষ্ঠা সংখ্যা ৪৮।
এছাড়া বইটি উৎসর্গ করা হয়েছে খ্যাতিমান শিশুসাহিত্যিক লুৎফর রহমান রিটন, আমিরুল ইসলাম, আসলাম সানি, সুজন বড়ুয়া, রাশেদ রউফ ও রহীম শাহকে। বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট