1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি, শান্তিরহাটে দুই ডিলারকে জরিমানা কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া অংশে খানা-খন্দক, জরুরি সংস্কারের দাবি রাঙ্গুনিয়ায় মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ মোমবাতি প্রতীকে ভোট দিয়ে ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান ইকবাল হাছানের লাভলী পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোনীত চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে পৌর প্রশাসকের অনুদান আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাঙ্গুনিয়ায় জামায়াত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ রাঙ্গুনিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেল সহস্রাধিক রোগী শীতে পিঠার স্বাদ নিতে মিলনমেলা চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালে

রাঙ্গুনিয়ায় মিলাদুন্নবী মাহফিল

  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া উপজেলার উত্তর-পূর্ব সৈয়দবাড়ি নতুন সমাজ আবাসিক এলাকাবাসীর উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) ও ফাতেহা-ই-ইয়াজদাহম মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে এই মাহফিল আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন মাওলানা নুরুল আমিন হক্কানী। সভাপতিত্ব করেন মরিয়মনগর আশরাফ ভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন এস এম রফিকুল ইসলাম আশরাফী নঈমী আল মাইজভান্ডারি। প্রধান বক্তা ছিলেন মাওলানা মোহাম্মদ ফরিদুল আলম রেজভী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুফতি এস এম রাকিবুল কাছেম আশরাফী নঈমী।

মাহফিলে নাত পরিবেশন করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার ছাত্রবৃন্দ। উপস্থিত ছিলেন মো. ইসমাইল সওদাগর, মো. রহিম উদ্দিন আশরাফী, মহিন উদ্দিন, মো. গিয়াস উদ্দিন, সালাউদ্দিন, মো. শওকত, মো. সেকান্দর, মো. খোরশেদ আলম প্রমুখ।

জানা যায়, কলেজ গেটের পশ্চিমে সন্তোষ বাবুর ঘাটা এলাকায় অবস্থানকারী ২৫টি পরিবার নিয়ে নতুন এই সমাজ গঠিত হয়। এ মাহফিলের মধ্য দিয়েই নতুন সমাজটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।

পরিশেষে মিলাদ, ক্বিয়াম ও মোনাজাতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শেষ হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট