1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি, শান্তিরহাটে দুই ডিলারকে জরিমানা কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া অংশে খানা-খন্দক, জরুরি সংস্কারের দাবি রাঙ্গুনিয়ায় মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ মোমবাতি প্রতীকে ভোট দিয়ে ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান ইকবাল হাছানের লাভলী পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোনীত চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে পৌর প্রশাসকের অনুদান আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাঙ্গুনিয়ায় জামায়াত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ রাঙ্গুনিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেল সহস্রাধিক রোগী শীতে পিঠার স্বাদ নিতে মিলনমেলা চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালে

রাঙ্গুনিয়ায় বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উদযাপিত

  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ২৮৪ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় বেসরকারি সংস্থা এওয়াক-এর উদ্যোগে বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে সচেতনতামূলক সভা ও র‍্যালি সোমবার (৬ অক্টোবর) সকাল অনুষ্ঠিত হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল — “ভিন্নতাই সৌন্দর্য, একতায় শক্তি।”
অনুষ্ঠানে বক্তারা বলেন, সেরিব্রাল পালসি আক্রান্ত শিশু ও প্রাপ্তবয়স্কদের যথাযথ চিকিৎসা, শিক্ষা ও পুনর্বাসন সহায়তা প্রদান করা গেলে তাদের সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। তারা সমাজে এই শ্রেণির মানুষদের অন্তর্ভুক্তি ও অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।
সভায় অংশ নেন সেরিব্রাল পালসি আক্রান্ত শিশু ও তাদের অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান। উপস্থিত ছিলেন এওয়াক-এর প্রধান নির্বাহী সফিউল আজম সিরাজী, সিবিআর অফিসার রেজাউল করিম, জোবেদা খাতুন, সিবিআর ফ্যাসিলিটেটর খোরশেদ আলম, তাপস বড়ুয়া, তামান্না আক্তার প্রমুখ।
এওয়াক-এর পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এমন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে যাতে সেরিব্রাল পালসি আক্রান্ত ব্যক্তিদের জীবনমান উন্নত হয় এবং তারা সমাজে মর্যাদার সঙ্গে বাঁচতে পারেন। সংগঠনটির পক্ষ থেকে সবাইকে আহ্বান জানানো হয়— আক্রান্তদের পাশে দাঁড়াতে, সহানুভূতির দৃষ্টিতে দেখতে এবং তাদের জন্য সমান সুযোগ সৃষ্টি করতে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট