1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি, শান্তিরহাটে দুই ডিলারকে জরিমানা কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া অংশে খানা-খন্দক, জরুরি সংস্কারের দাবি রাঙ্গুনিয়ায় মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ মোমবাতি প্রতীকে ভোট দিয়ে ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান ইকবাল হাছানের লাভলী পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোনীত চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে পৌর প্রশাসকের অনুদান আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাঙ্গুনিয়ায় জামায়াত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ রাঙ্গুনিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেল সহস্রাধিক রোগী শীতে পিঠার স্বাদ নিতে মিলনমেলা চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালে

নতুন কুঁড়ির মঞ্চে রাঙ্গুনিয়ার সম্পূর্ণা, রবীন্দ্রসুরে আলোর ঝলক

  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৩৬১ বার পড়া হয়েছে

আব্বাস হোসাইন আফতাব। চোখে স্বপ্ন, কণ্ঠে সুর, আর হৃদয়ে রবীন্দ্রনাথ। রাঙ্গুনিয়ার অষ্টম শ্রেণির শিক্ষার্থী সম্পূর্ণা সৌমি সাহা আজ সঙ্গীতজগতে নিজের এক নতুন অধ্যায় লিখছে। ‘নতুন কুঁড়ি ২০২৫’ প্রতিযোগিতার রবীন্দ্রসংগীত বিভাগে চট্টগ্রাম বিভাগীয় অডিশনে তৃতীয় স্থান অর্জন করে সে এখন জাতীয় পর্যায়ের মঞ্চে পা রাখতে যাচ্ছে।
গ্রামের বিদ্যালয়ের এই কিশোরী যখন সুরের তালে গেয়ে ওঠে— “আমার মাথা নত করে দাও হে তোমার চরণধূলার তলে”—তখন শ্রোতাদের চোখে ঝিলিক দেয় বিস্ময়ের আলো। তার গলার মিষ্টি টান, ভরাট উচ্চারণ আর অনুভবময় উপস্থাপনা বিচারকদেরও মুগ্ধ করেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মিজানুর রহমান ও সহকারী প্রধান মো. আবু সায়েম বলেন, ” “সম্পূর্ণা খুব মনোযোগী ছাত্রী। প্রতিদিন নিয়মিত অনুশীলন করে, নতুন গান শেখার প্রতি ওর আগ্রহ অপরিসীম। জাতীয় পর্যায়ে ওর প্রতিভা আরও উজ্জ্বল হয়ে উঠবে বলে আমরা আশাবাদী। সম্পূর্ণার এই অর্জনে আমরা ভীষণ গর্বিত। জাতীয় পর্যায়েও সে যেন রাঙ্গুনিয়ার নাম উজ্জ্বল করতে পারে, এই কামনাই আমাদের।”
সম্পূর্ণার স্বপ্ন একদিন দেশের বড় মঞ্চে রবীন্দ্রসংগীতকে নিজের কণ্ঠে পৌঁছে দেওয়া, নতুন প্রজন্মকে সুরের পথ দেখানো। তার এই যাত্রা হয়তো অনেক দূর যাবে, কারণ প্রতিটি সুর, প্রতিটি কবিতা, আর প্রতিটি মঞ্চে সম্পূর্ণা খুঁজে ফেরে নিজের স্বপ্নের আলো।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট