1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি, শান্তিরহাটে দুই ডিলারকে জরিমানা কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া অংশে খানা-খন্দক, জরুরি সংস্কারের দাবি রাঙ্গুনিয়ায় মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ মোমবাতি প্রতীকে ভোট দিয়ে ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান ইকবাল হাছানের লাভলী পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোনীত চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে পৌর প্রশাসকের অনুদান আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাঙ্গুনিয়ায় জামায়াত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ রাঙ্গুনিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেল সহস্রাধিক রোগী শীতে পিঠার স্বাদ নিতে মিলনমেলা চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালে

১০ দিনে ১২ ঘরে চুরি, আতঙ্কে গ্রামবাসী

  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

বোয়ালখালী উপজেলার চরনদ্বীপ ইউনিয়নের পশ্চিম সৈয়দনগর গ্রামে চুরির ঘটনা বেড়েছে। গত ১০ থেকে ১২ দিনের মধ্যে অন্তত ১২টি বাড়িতে চুরি হয়েছে। এতে আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাতের আঁধারে চোরের দল ঘরে ঢুকে মূল্যবান জিনিসপত্র লোপাট করছে। সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে আছে—
আব্দুল শুক্কুর ড্রাইভারের অটোরিকশা থেকে দুটি ব্যাটারি,
মনোয়ারা বেগম মানুর বাড়ি থেকে একটি ব্যানগাড়ি,
সোলাইমান কমান্ডারের নির্মাণাধীন ভবন থেকে দুই টন লোহা ও স্টিল শাটার,
শাহাদাত হোসেন সুমনের কাচারি ঘর থেকে ৪০০ কেজি লোহা ও ২০ ফুট প্লাস্টিক পাইপ,
কাজী ওবাইদুল হক হক্কানির ভবনের ছাদে রাখা ১৮ পিলারের রড,
মো. রোকনের একটি গাজী মোটর,
ইলিয়াস সওদাগরের ২০০ কেজি লোহা,
করিম বক্স বলি ও মো. রিটনের বাড়ি থেকে দুটি টিউবওয়েল,
এবং শামসুল আলমের বাড়ি থেকে একটি কম্পেসার চুরি হয়েছে।
সর্বশেষ ঘটনায় স্থানীয় বাচা মিস্ত্রির সুপারি বাগানে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন ‘কাদের ডেকোরেশন’ নামে পরিচিত এক ব্যক্তি। তাঁর সঙ্গে আলমগীর নামে আরও একজন ছিলেন বলে জানিয়েছেন এলাকাবাসী। এলাকাবাসীর দাবি, এসব চুরির সঙ্গে স্থানীয় চার তরুণ জড়িত।আবদুল হালিম গুন্নিবালীর ছেলে মো. হাসান রিমন (২৪), আবদুল মালেক বাচ্ছুর ছেলে মহিউদ্দিন (২৫), মুহাম্মদ সফির ছেলে তারিফ (২৩)ও সেলিমের ছেলে আরিফ (২৪)।
স্থানীয়রা বলেন, এসব তরুণ মাদকাসক্ত। মাদকের খরচ জোগাতে চুরি-ডাকাতিসহ নানা অপরাধে জড়িয়ে পড়েছে তারা।
তারা আরও অভিযোগ করেন, একের পর এক চুরির ঘটনায় পুলিশ এখনো কার্যকর ব্যবস্থা নেয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরব ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট