1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি, শান্তিরহাটে দুই ডিলারকে জরিমানা কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া অংশে খানা-খন্দক, জরুরি সংস্কারের দাবি রাঙ্গুনিয়ায় মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ মোমবাতি প্রতীকে ভোট দিয়ে ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান ইকবাল হাছানের লাভলী পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোনীত চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে পৌর প্রশাসকের অনুদান আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাঙ্গুনিয়ায় জামায়াত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ রাঙ্গুনিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেল সহস্রাধিক রোগী শীতে পিঠার স্বাদ নিতে মিলনমেলা চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালে

চট্টগ্রামে শিশু সাহিত্য উৎসবে ‘মেঘ বালকের বৃষ্টি বিলাস’এর মোড়ক উন্মোচন

  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

সাংবাদিক, শিশু সাহিত্যিক, লেখক আকাশ আহমেদ এর কিশোর উপন্যাস ‘মেঘ বালকের বৃষ্টি বিলাস’-এর মোড়ক উন্মোচন হয়েছে। বাংলাদেশ শিশু সাহিত্য একাডেমি আয়োজিত ‘শিশু সাহিত্য উৎসব ২০২৫’-এর দ্বিতীয় দিন শনিবার (২৫ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় মোড়ক উম্মোচন।
‘উৎসবের সৃজনে আনন্দে’ শীর্ষক পর্বে সভাপতিত্ব করেন কবি ও শিশুসাহিত্যিক এলিজাবেথ আরিফা মুবাশশিরা।
আলোচক ছিলেন কিশোর কবিতার নন্দিত কবি আজিজ রাহমান, গল্পকার ইফতেখার মারুফ ও কাসেম আলী রানা, কবি ও ছড়াকার জি এম জহির উদ্দীন, কবি ও গল্পকার দীপক বড়ুয়া, কবি প্রদ্যোত কুমার বড়ুয়া ও মারজিয়া খানম সিদ্দিকা।
আলোচকবৃন্দ বলেন, নতুন প্রজন্মের সৃজনশীল ভাবনা ও আবেগ শিশুসাহিত্যে নতুন দিগন্ত খুলে দিচ্ছে। ‘মেঘ বালকের বৃষ্টি বিলাস’ কেবল একটি বই নয়, বরং মেঘের ভেতর লুকানো কিশোর মনের কবিতার ছায়া বৃষ্টির মতোই নির্মল ও মুগ্ধকর।

উৎসবের বিকেলটা তাই হয়ে উঠেছিল সৃজন আর আনন্দের মিলনক্ষেত্র। লেখক, পাঠক ও সাহিত্যপ্রেমীদের অংশগ্রহণে উৎসবমঞ্চ ভরে উঠেছিল বৃষ্টিমাখা মেঘের মতো উজ্জ্বল উচ্ছ্বাসে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট