1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি, শান্তিরহাটে দুই ডিলারকে জরিমানা কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া অংশে খানা-খন্দক, জরুরি সংস্কারের দাবি রাঙ্গুনিয়ায় মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ মোমবাতি প্রতীকে ভোট দিয়ে ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান ইকবাল হাছানের লাভলী পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোনীত চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে পৌর প্রশাসকের অনুদান আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাঙ্গুনিয়ায় জামায়াত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ রাঙ্গুনিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেল সহস্রাধিক রোগী শীতে পিঠার স্বাদ নিতে মিলনমেলা চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালে

ইয়াসিন আর ফিরবে না : মামার বাড়িতে পানিতে ডুবে মৃত্যু

  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

আব্বাস হোসাইন আফতাব : রোববারের বিকেলটা ছিল অন্য দিনের মতোই। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনার কদমতলিতে তখনো সূর্যের আলো ঝলমল করছে, চারপাশে শিশুর হাসির শব্দ। মামার বাড়িতে বেড়াতে আসা ছোট্ট ইয়াসিনও সেই আনন্দের অংশ ছিল। বারো বছরের একরাশ চঞ্চলতা, নিষ্পাপ হাসি, প্রাণভরা কৌতূহল সব মিলিয়ে যেন পরিবারের প্রাণ।

কিন্তু সেই হাসিই হঠাৎ থেমে গেল পানির গভীরে। গোসল করতে নেমেছিল বন্ধুদের সাথে, কে জানত সেটাই হবে জীবনের শেষ ডুব। সৈয়দুল হক চেয়ারম্যান বাড়ির পুকুরের শান্ত জলে মিলিয়ে গেল এক কিশোর জীবনের সব রঙ।

আত্মীয়-স্বজনের ব্যস্ত পা, আতঙ্কে ছুটোছুটি, দিশেহারা চিৎকার—সব মিলিয়ে যেন পুরো গ্রামটা হঠাৎ থেমে গেল। কিছুক্ষণ পর পুকুর থেকে উঠে এলো ইয়াসিনের নিথর দেহ। আর কান্নায় ভেঙে পড়ল মামা বাড়ি, মা-বাবা, প্রতিবেশী সবাই।

স্থানীয় রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানালেন—সব শেষ।
একটি পরিবার হারাল তাদের উচ্ছ্বল সন্তানকে, হারিয়ে গেল একটি হাসি, একটি শৈশব।

পুকুরের পানি এখনো শান্ত, কিন্তু সেই জলে ভাসছে এক পরিবারের অগণিত স্মৃতি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট