1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

নিজের টাকায় মানুষের পথ সহজ করলেন কামাল

  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

আব্বাস হোসাইন আফতাব
রাঙ্গুনিয়া পৌরসভার মুরাদনগর সড়কটি ছিল বছরের পর বছর ধরে খানাখন্দে ভরা। বর্ষা এলেই সড়কটি রূপ নিত জলকাদার খালে, শুকনো মৌসুমেও ধুলাবালিতে পরিণত হতো যাত্রীদের দুঃস্বপ্নে। প্রতিদিনই এই পথে হাঁটতেন, চলাচল করতেন হাজারো মানুষ। স্কুলপড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে কৃষক, শ্রমিক, দোকানদার সবাই। কিন্তু দুর্ভোগের অবসান হচ্ছিল না কোনোভাবেই।
অবশেষে এগিয়ে এলেন একজন, রাঙ্গুনিয়া পৌরসভার স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মো. কামাল হোসাইন। সরকারি সহায়তা বা তহবিলের অপেক্ষা না করে তিনি নিজ উদ্যোগে শুরু করলেন সড়ক সংস্কারের কাজ।

সরেজমিনে দেখা যায়, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ভাঙাচোরা অংশগুলোতে চলছিল ব্যস্ত সংস্কার কাজ। কামাল হোসাইন নিজেই তদারকি করছিলেন প্রতিটি ধাপ, কোথাও স্ল্যাব বসানো হচ্ছে, কোথাও পানিনিষ্কাশনের পাইপ। পাশে কাজ করছে স্থানীয় তরুণরা, ছাত্রদলের কয়েকজন নেতা, আর গ্রামের কিশোররা।

ইট, সিমেন্ট, কংকর আর বালির গন্ধে ভরে উঠেছিল চারদিক। ৫ ফুট বাই ৩ ফুট আকারের স্ল্যাব, কিছু স্থানে ১০ ফুট ওয়াল এবং ১৫ ফুট পাইপ বসানো হয় সড়কটিতে। নিজের খরচে, নিজের সময় দিয়ে এই কাজ করেছেন কামাল হোসাইন।

তিনি বলেন, “এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রচুর মানুষ যাতায়াত করে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা ছিল। সরকারের উদ্যোগ না আসায় আমি ভেবেছি, নিজের সামর্থ্য অনুযায়ী কিছু করি। মানুষের দোয়া পেলেই সেটাই বড় পাওয়া।”
“আমাদেরও মনে হলো, এটাই প্রকৃত নেতৃত্ব”
সংস্কার কাজের সময় স্থানীয়রা একে একে এসে সহযোগিতা করতে শুরু করেন। কেউ শ্রম দিচ্ছেন, কেউ পানি এনে দিচ্ছেন, কেউবা বালু ছিটিয়ে দিচ্ছেন। এক তরুণ বললেন,
“রাজনীতি মানে শুধু বক্তৃতা নয়, এমন সময় পাশে থাকা। কামাল ভাই আমাদের সেটাই শিখিয়েছেন।”
এই উদ্যোগে শুধু একটি রাস্তা সংস্কার হয়নি, জেগে উঠেছে সামাজিক সচেতনতার বার্তা। রাঙ্গুনিয়ার মতো প্রত্যন্ত এলাকায় সরকারি পদক্ষেপের অপেক্ষা না করে কেউ যখন নিজের টাকায় এমন উদ্যোগ নেয়, তখন তা হয়ে ওঠে সমাজের অনুপ্রেরণা।
স্থানীয়রা এখন চাইছেন সড়কটি স্থায়ীভাবে সংস্কার করা হোক সরকারিভাবে, যাতে এই উদ্যোগের সুফল দীর্ঘস্থায়ী হয়।
সড়কের পাশে দাঁড়িয়ে এক বৃদ্ধ কৃষক বললেন,
“বহু বছর ধরে কষ্ট করে যেতাম এই রাস্তা দিয়ে। আজ অন্তত কিছুটা স্বস্তি পেয়েছি। আল্লাহ কামাল ভাইয়ের মঙ্গল করুন।”
ছোট উদ্যোগ, বড় স্বস্তি। কামাল হোসাইনের এই মানবিক পদক্ষেপ হয়তো পুরো সড়ক মেরামত করেনি, কিন্তু মানুষের মনে একটাই বার্তা দিয়েছে, “ইচ্ছা থাকলে পরিবর্তন সম্ভব, যদি কেউ উদ্যোগ নেয়।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট