1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি, শান্তিরহাটে দুই ডিলারকে জরিমানা কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া অংশে খানা-খন্দক, জরুরি সংস্কারের দাবি রাঙ্গুনিয়ায় মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ মোমবাতি প্রতীকে ভোট দিয়ে ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান ইকবাল হাছানের লাভলী পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোনীত চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে পৌর প্রশাসকের অনুদান আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাঙ্গুনিয়ায় জামায়াত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ রাঙ্গুনিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেল সহস্রাধিক রোগী শীতে পিঠার স্বাদ নিতে মিলনমেলা চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালে

রাঙ্গুনিয়ায় জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সকালে রাঙ্গুনিয়া উপজেলা মডেল মসজিদ সভা কক্ষে ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গুনিয়া কার্যালয়ের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় কিরআত, আযান, হামদ, নাত, রচনা, উপস্থিত বক্তব্য ও কবিতা আবৃত্তি বিষয়ে উপজেলা পর্যায়ে শিক্ষার্থীরা অংশ নেয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের রাঙ্গুনিয়া উপজেলা ফিল্ড সুপারভাইজার হাফেজ মাওলানা মুহাম্মদ আবু তাহের। অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের কাজী মোহাম্মদ জহুরুল ইসলাম, মুহাম্মদ দিদারুল আলম, মুহাম্মদ আরিফুর রহমান রাশেদ, সৈয়দ মনিরুদ্দোজা,
হাফেজ শাহ আলম, রহমত উল্লাহ, হাফেজ আলমগীর আবদুর রহিম ও মাওলানা আবদুর কাদের প্রমুখ।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
উপজেলায় যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন, তারা জেলা পর্যায়ে অনুষ্ঠিত পরবর্তী ধাপে অংশগ্রহণ করবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট