1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

চট্টগ্রামে ইসলামিক স্টাডিজ ফোরামের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি
বাংলাদেশ ইসলামিক স্টাডিজ ফোরামের চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) চট্টগ্রাম কলেজ শিক্ষক পরিষদ মিলনায়তনে এই সম্মেলন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম কলেজের আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ আরিফুর রহমান।

সম্মেলনের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামিক স্টাডিজ ফোরামের সভাপতি ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. শাহ মুহাম্মদ আবদুর রাহীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ আইয়ুব নূরী, আইআইইউসি-এর আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহম্মদ আবুল কালাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ কুতুব উদ্দিন এবং ফোরামের প্রধান সমন্বয়ক উপাধ্যক্ষ মো. আবদুর রহমান।

সম্মেলন শেষে চট্টগ্রাম বিভাগের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে চট্টগ্রাম কলেজের ড. মুহাম্মদ আরিফুর রহমানকে সভাপতি, রাঙ্গুনিয়া সরকারি কলেজের ড. মুহাম্মদ আবদুল মাবুদকে সাধারণ সম্পাদক এবং কুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ সিটি কর্পোরেশন কলেজের সহকারী অধ্যাপক ড. মুহিবুল হককে সাংগঠনিক সম্পাদক করা হয়। কমিটিতে মোট ৭৭ জন সদস্য রয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট